রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
Title :

কোম্পানীগঞ্জে শাহ আরেফিনে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ডিসির অভিযান।

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। তিনি সতর্ক করে বলেন, একটি শক্তিশালী চক্র টিলাটি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ কাজে যারা জড়িত, যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও জবাবদিহির আওতায় আসবেন, কারণ তারা জনগণের পাশাপাশি সরকারেরও প্রতিনিধি।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স অভিযানে গর্ত থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্সের সদস্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি সারোয়ার আলম বলেন, ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিচ্ছি। অপরাধী চক্র যতই শক্তিশালী হোক, রেহাই নেই।

তিনি আরও জানান, পাথর পরিবহনে ব্যবহৃত রাস্তাগুলো ব্লক করে দেওয়া হবে, এবং পাথর ভাঙার কাজে জড়িত ক্রাশার মালের মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে। সেই সঙ্গে সব সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews