রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
Title :

বিএনপি ক্ষমতায় এলে সিলেট-৪ আসন হবে উন্নয়নের রোলমডেল: আব্দুল হাকিম চৌধুরী।

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট-৪ আসনকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন ও সংগ্রাম চালিয়ে এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা ও সুস্পষ্ট নির্দেশনার কারণেই বিএনপি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, যার ফলেই শেখ হাসিনা সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গুরকচি বাজারে আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হাকিম চৌধুরী আরও বলেন, সিলেট-৪ আসনের উন্নয়নে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধার করব।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার সঞ্চালনায় আয়োজিত পথসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, প্রথম যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য আজিজুল ইসলাম, যুবদলের সিনিয়র সদস্য মাসুক আহমেদ, সদস্য শামীম আহমেদ, রুবেল আহমেদ মেম্বার, সিরাজ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুর রব এবং জিয়া মঞ্চের সভাপতি মনু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews