বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যায় র‍্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জে মা’কে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি ফজল মিয়াকে র‍্যাবে- ৯ এর/বিশেষ অভিযানে গ্রেফতার।

রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় র‌্যাব-৯ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব-৯ সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে তার ছেলে ফজল মিয়া। ঘটনার পর লাশের ধড় ঘরের ভেতরে এবং মাথা বাইরে রেখে পালিয়ে যায় সে। নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

মামলার দায়রা নং ২২/২০০৬ ও নবীগঞ্জ থানার মামলা নং ৫০(১০)২০০৫, ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০ এর ভিত্তিতে ফজল মিয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার সন্ধানে র‌্যাব দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আটক ফজল মিয়া পিতা মৃত আশ্বব আলী আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারের পর ফজলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ বলেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews