শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাহুবলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা জাকারিয়া গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ঘটনায় র‌্যাব-৯ এর দ্রুত অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও মূলহোতা জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, বাহুবল থানার বাসিন্দা এই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটে উত্যক্ত করত জাকারিয়া। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে সে সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণের পরিকল্পনা করে।

গত ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামিদনগর রাস্তার মুখে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকারিয়া ও তার সহযোগীরা ছাত্রীটিকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় মামলার মূল আসামি জাকারিয়া আহমদ (২০)–কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতার জাকারিয়ার বাড়ি বাহুবল উপজেলার দারিপুর গ্রামে।

র‌্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‌্যাব-৯ সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সহিংসতা ও অপরাধ দমনে সর্বদা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews