শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণে এক নারী আহত।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫)নামে এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।
বৃহস্পতিবার(২০ নভেম্বর)বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন।এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন।এরমধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্থ হয়।বেশ রক্তক্ষরণ ও হয়।
রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে ওই মহিলা টোকাই বিভিন্ন ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন।হঠাৎ প্রচন্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন।তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।
কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্ব্যরতঃ চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরণেএক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বিষয়টি ক্ষতিয়ে দেখে পরবর্তী করনীয় নির্ধারণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews