বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বেপরোয়া পিকআপের ধাক্কায় ঝরে গেল বৃদ্ধের প্রাণ, ফুঁসে উঠল গোয়াইনঘাট!

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট–সালুটিকর সড়কে চলন্ত পিকআপের ধাক্কায় আসকর আলী (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর অনুমানিক ১২:০০ টার সময় কুরিখলা এলাকার আমির উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আসকর আলীর বাড়ি গোয়াইনঘাটের ১ নং রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামে। তিনি গুরকচি এলাকায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরার সময় সালুটিকর দিক থেকে হাদারপার দিকে আসা একটি দ্রুতগতির এইচ পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ধাক্কা দেওয়ার পর পিকআপ চালক গাড়িসহ দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের চেষ্টার পরও গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আসকর আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা গোয়াইনঘাট–সালুটিকর সড়কের বঙ্গবীর পয়েন্ট অবরোধ করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আশরাফুল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পিকআপ ও অন্যান্য যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগেই একটি পিকআপের ধাক্কায় রকিব নামে এক যুবক আহত হয়েছিল।

নিহত আসকর আলীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews