বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাগেরহাটে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সমাজ সম্মেলন।

সোমবার (২৪ নভেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) বাগেরহাটের সভাপতি শেখ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথি, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরল হাসান মিলনসহ আরও অনেকে।

সম্মেলনে নির্বাচন প্রক্রিয়ায় নারী ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নানা কৌশল ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী মাহফুজ নামে এক যুবক বলেন, “দীর্ঘদিন ধরে ভোটাররা নিজের পছন্দমতো ভোট দিতে পারেনি। অনেকে জোরপূর্বক বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে অংশ নিতে বাধ্য হয়েছে। আমরা এমন কর্মকাণ্ড বন্ধ চাই।”

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, ভোটাধিকার প্রয়োগে সকলকে সচেতন হতে হবে। যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।

আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথি বলেন, নারী-পুরুষ জনসংখ্যায় সমান হলেও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই কম। রাজনীতি ও সামাজিক কাজে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ প্রয়োজন।

এর আগে সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews