বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি
Title :

নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকায় কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত কাঁচামাল হিসেবে তা ব্যবহার করা এবং ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে মজলিশপুর মৌজার হেরা ব্রিকস কে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম।

অভিযোগে জানা যায়, কৃষি জমির ভেতরে অবৈধভাবে ইটভাটা স্থাপন, ইট পোড়ানোর জন্য জ্বালানি কাঠ ব্যবহার এবং ইট পোড়ানোর লাইসেন্সের নবায়ন না থাকা সহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩–এর ৫, ৬ ও ৮(১) ধারার লঙ্ঘন করায় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় রেবা ব্রিকসের প্রোপাইটর এমদাদকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews