বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

চুনারুঘাটে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরকীয়ার সন্দেহ-কে কেন্দ্র করে নুর আলী (২৫) নামের এক আঘাত কে আটক করেছে পুলিশ।

ঘাতক স্বামী নিজের স্ত্রী ফারজানা বেগমকে (২০) ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফারজানার হাতে চুড়ি দেখে নুর আলী পরকীয়ার সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে ক্ষোভের বশে নুর আলী ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে ফারজানার ওপর অতর্কিতে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পর নুর আলী নিজেও নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারজানার বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে। চার বছর আগে তার সঙ্গে নুর আলীর বিয়ে হয়। তারা নতুন ব্রিজ এলাকায় ভাড়া বাসায় ছেলে সন্তানসহ বসবাস করতেন। দাম্পত্য জীবনে নুর আলী ও ফারজানার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ও কলহ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নুর আলী পেশায় রিকশাচালক। তিনি চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুরুজ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, “ঘটনার পরই স্থানীয়রা নুর আলীকে আটক করে পুলিশে দেয়। স্ত্রীকে হত্যা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews