1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

হবিগঞ্জের রেমা-কালেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। পাচারের আগেই কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হওয়ায় বড় ধরনের বন ধ্বংসের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে সংরক্ষিত এই বনাঞ্চল।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯/১২/২০২৫ইং শুক্রবার ভোর রাতে পরিচালিত অভিযানে রশিদপুর বনবিট এলাকা থেকে ৩৪ টুকরো গোল কাঠ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৮৩.২১ ঘনফুট। এছাড়াও জব্দ করা হয় ৫টি আকাশমণি মোথা। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে গোপনে বন থেকে এসব গাছ কেটে মজুত করা হয়েছিল।

অভিযান পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা করেন সিএমসি সহ-সভাপতি ইখলাস মিয়া। পাশাপাশি সিপিজির সকল সদস্য, স্থানীয় ভিলেজার, কালেঙ্গা বিটের বিট অফিসার ও সংশ্লিষ্ট বন বিভাগের স্টাফ, হেডম্যান এবং সিপিজি টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন রশিদপুর বনবিটের বিট অফিসার রেজভী বিশ্বাস এবং কালেঙ্গা বনবিটের বিট অফিসার আল আমিন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতা, নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগেই উদ্ধারকৃত কাঠগুলো নিরাপদে জব্দ করা সম্ভব হয়।

এ বিষয়ে কালেঙ্গা ডেপুটি রেঞ্জার আব্দুল খালেক জানান, জব্দকৃত কাঠের ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বন উজাড় ও কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট