শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

হবিগঞ্জে চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্ট

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। ‎হবিগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া প্রায় দশ(১০)ভরি স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় মামলা করা হয়।‎মামলার তদন্তে নেমে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, “গ্রেপ্তারকৃত মামুন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। চুরির ঘটনায় অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”‎আরো ও বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার করা মালামাল মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews