বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল।
Title :

লাখাই বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে ইউনিয়ন পরিষদের দুই সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আলাল মিয়া মেম্বার ও মুখলেছ মিয়া মেম্বারের সমর্থকদের মধ্যে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে হিরাজ মিয়া (৫৫) গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, নিহত হিরাজ মিয়ার মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews