বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ঈদগাহ,গোরস্তান,মাদ্রাসা ও মসজিদের পাশে মুরগির ফার্ম করায় মানববন্ধন।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বেজপাড়া বাজারে, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগাহ গোরস্তান, হাফিজা মাদ্রাসা, ইসলামি কিন্ডারগার্টেন ও মসজিদ সংলগ্ন স্থান থেকে মুরগির ফার্ম অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় কয়েকশত মানুষ।
আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় ঈদগাহ, মসজিদ,মাদ্রাসা ও গোরস্থানের নিকটবর্তী স্থান থেকে মুরগির ফার্ম সরিয়ে নেওয়ার দাবিতে, কমিটি সহ এলাকার শত শত মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক,
হাজী আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, সিনিয়র সহ সভাপতি আমদ আলী, জিন্নাত আলী মাষ্টার, শহিদুল ইসলাম বাবু, রেজা, নজরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য নাজমুল সহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭ দিনের মধ্যে মুরগীর ফার্ম অপসারণ না করা হলে ৭ গ্রামের মানুষ কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা জানান, বেজপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে, পুলিশে কর্মরত হাসান আলী জমি ক্রয় করে সেখানে মুরগীর ফার্ম নির্মাণ করছেন।
উল্লেখ্য বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজিয়া মাদ্রাসা মসজিদ দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতি ও আবেগের জায়গা রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে ৭ গ্রামের শত শত মানুষ অংশ গ্রহণ করেন।
অতুল সরকার ১০/০১/২০২৬ ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews