সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

পৌরসভার হাসপাতাল রোড সংলগ্ন পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার করেছে মোহনগঞ্জ ছাত্রদল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী ২২-২৫ জনের একটি দল এই অভিযান পরিচালনা করে। এতে অংশগ্রহণ ও নেতৃত্ব দেন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদি চৌধুরী অপু, মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু, ছাত্রদল সদস্য রিয়াজ, মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ ছাত্রদলের সভাপতি অপূর্ব।

এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ সম্রাট, মোহনগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান মোনসফে, একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ৫নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আহম্মেদ সহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুছ সাদি চৌধুরী অপু জানান, প্রতি তিন মাস অন্তর অন্তর মোহনগঞ্জ পৌর গোরস্থানে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু বলেন, মোহনগঞ্জ পৌর গোরস্থানের পাশাপাশি পৌর এলাকার অন্যান্য গোরস্থান এবং শিয়ালজানি খালের পাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা মোহনগঞ্জ উপজেলাকে একটি সুন্দর পরিচ্ছন্ন উপজেলা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews