বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি) এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিরন মিয়া (২৬) কে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যে মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

তবে ইয়াকুব আলী পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০) কে হাতেনাতে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- লিটন মিয়া (৩৩), পিতা: মনোয়ার আলী জালাল মিয়া (৩০), পিতা: তোয়েব আলী হিরন মিয়া (২৬), পিতা: শাবু মিয়া।

অভিযান শেষে আটককৃতদের ও উদ্ধার করা গাঁজা ও মোবাইল ফোন চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, সময়োপযোগী পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews