বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বাহুবলে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাদেক গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। বাহুবলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাদেক গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাদেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন পূর্ব জয়পুর এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ করা হয়েছে। এমন তথ্যের প্রেক্ষিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পূর্ব জয়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছাদেক মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাদেক মিয়া একটি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি ইকতার মিয়া বলেন,
“গ্রেফতারকৃত ছাদেক মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মধ্যে যৌথবাহিনীর এমন অভিযানে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews