বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং যুবসমাজকে সবুজ ও পরিবেশবান্ধব ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। গত ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু অভিযোজন, পরিবেশ সুরক্ষা, সবুজ ব্যবসার ধারণা, পরিবেশবান্ধব উদ্যোক্তা সৃষ্টি, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া বিভিন্ন দলীয়, ব্যবহারিক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সবুজ ব্যবসা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খাদেমুল রাশেদসহ সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews