বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি
Title :

ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন ডঃ এজেড এম জাহিদ হোসেন।

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) জেলা প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন। ছবিঃ দৈনিক খবরের কন্ঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে,অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। আচ্ছা রে ভাই, আমরা যারা মুসলমান, আপনি বলেন তো, হাশরের দিন সবাই তো ‘এনাফসি এনাফসি’ করে দৌড় মারবে। ছেলে তার বাপ-মায়ের কথা ভুলে যাবে। বাপ তার ছেলে-মেয়ের কথা ভুলে যাবে। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। ঐদিন যার যার আমলনামাটা হাতে নিয়ে খালি দৌড়াতে থাকবে। কারণ, ঐদিন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা। এই হিসাবটাই আল্লাহ তা’আলা নিবে।
কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত।
রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবি, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে শনিবার সকাল ১১ টায় পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট দক্ষিণ নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে যোগদান করেন ডঃ এজেডএম জাহিদ হোসেন। ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ আবুল জামাল হোসেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। জনাব মোঃ আজিজুর রহমান দিপ্তী মোঃ ইমরান মিয়া জানাব মোঃ মজিবুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মের।
০৮-১১-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews