রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট।
Title :

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা প্রদান।

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার সংলগ্ন পাকা রাস্তায় থেকে দুইটি অবৈধ বালুভর্তি ট্রাক্টরকে আটক করে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান,
এক মাস আগের পুরনো রশিদ ব্যবহার করে ইজারা ছাড়া জায়গা থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মো. সাইমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বিক্রির কর্মকান্ডে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে এই ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।”
সাইমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আব্দুল মনিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিতে লিপ্ত, যার ফলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews