1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল অগ্নিদগ্ধ করা হয়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

সাহারুর ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিষ্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে পড়ে থাকা দাবী বিহীন এক হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।রবিবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের
সামনে এসব দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
ঘোড়াঘাট সাব-রেজিষ্ট্রার কামরুন নাহার জানান, দুই বছরের অধিক সময়ে যদি নিবন্ধন অফিসে দাবী বিহীন দলিল পড়ে থাকে সেক্ষেত্রে সেগুলো আইন অনুযায়ি ধ্বংসের নির্দেশনা রয়েছে। অধিদপ্তরের সেই নির্দেশনা অনুযায়ি
২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যেসব দলিল দাবী বিহীন অবস্থায় পড়ে ছিল এমন ১৫শ দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় অত্রাফিসের সকল দলিল লেখক, নকলনবীশবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট