শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে অভিযানে ৩৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, নারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের একটি টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এসময় বিড়ির কার্টুন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।
প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews