1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

বাহুবলে ভারতীয় জর্জেট শাড়ি পিকআপ সহ, তিন চোরাকারবারি গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে রাত্রিকালীন বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট শাড়িসহ একটি ডিআই পিকআপ ও তিনজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) ভোররাত অনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ইসলামপুর (বাগানবাড়ী) এলাকায় স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহিম আকন্দ ও সঙ্গীয় ফোর্স নিয়মিত রাত্রিকালীন টহলকালে সন্দেহজনক একটি ডিআই পিকআপকে থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিতে গাড়ির পেছনে রাখা ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রঙের জর্জেট শাড়ি উদ্ধার করা হয়।

এসময় পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. মান্নান আহম্মেদ (৪৮), সাং–কলতা, গালা ইউনিয়ন, হরিরামপুর, মানিকগঞ্জ; বর্তমান ঠিকানা, শাহজালাল উপশহর, সিলেট, নূর উদ্দিন (৩২), সাং–খাদিমনগর (নোয়াগাঁও), খাদিমপাড়া ইউনিয়ন, সিলেট, মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩২), একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ভারতীয় শাড়ি চোরাচালানের একটি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত শাড়িগুলোর বাজারমূল্য লাখ টাকার বেশি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ওসি আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট