বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

পানছড়িতে উপজেলায় পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগডাছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৫ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৫ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি’র সাবেক সভাপতি মাসুদ রানা। সভার শুরুতেই তিনি উপস্থিত সকলকে সালাম জানান এবং নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

মাসুদ রানা তার বক্তব্যে বলেন— “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ শুধু বাঙালির সংগঠন নয়; এটি পাহাড়ি-বাঙালি সকলের মঙ্গল ও অধিকার রক্ষার সংগঠন।যে কোনো অনিয়ম ও বৈষম্য দূরীকরণে পিসিসিপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বাঙালি ছাত্র পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।”

পরবর্তীতে তিনি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে—আরাফাত আয়মান আহ্বায়ক,
মো.ইলিয়াস সদস্য সচিব,তানভীর রহমান যুগ্ম আহ্বায়ক,মো.শাহরিয়ার শাকিল যুগ্ম সাধারণ সম্পাদক,

এছাড়াও ১১ জন সদস্যের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে তিনি তার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews