1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের দাবি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

গোয়াইনঘাট (সিলেট) থেকে প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দীর্ঘদিন ধরে স্থবির থাকা পাথর কোয়ারীর বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন করে তা দৃশ্যমান করার দাবি উঠেছে। এছাড়াও উপজেলার হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে চলা ভারতীয় অবৈধ গরুর ব্যবসা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানানো হয়।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এই আলোচনার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন সভায় বলেন, শ্রমবান্ধব উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসন বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়েও তা বাস্তবে দৃশ্যমান হয়নি। এছাড়া হাদারপাড় বাজারে ভারতীয় গরুর ব্যবসা যেভাবে রাজস্ব ফাঁকি দিয়ে হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, বিকল্প কর্মসংস্থান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সভায় কমিটির প্রত্যেক সদস্যকে একটি করে প্রস্তাব দিতে হবে, কীভাবে বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন করা যায়। প্রয়োজনে এ বিষয়ে আলাদা সভার আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার এসআই তারিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট