1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিসরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
কর্মবিরতি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, রেডিও গ্রাফি ও মেডিকেল টেকনোলজিস্ট শেখ মো জাকির হোসেন, ফার্মাসিস্ট কাজী মো লিয়াকত, মো আমিনুর রহমান, চম্পা খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট মো শহিদুল ইসলাম, হাসনাত জামান রাসু, মনিরা খাতুন ও চয়ন দত্ত প্রমুখ।

রেডিও গ্রাফি ও মেডিকেল টেকনোলজিস্ট শেখ মো জাকির হোসেন বলেন, ১০ গ্রেড্রের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে দুই ঘন্টার বিরতি পালন করছি। বিভিন্ন পদে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড হতে দশম গ্রেডে উন্নীত হয়েছে। আমাদের দাবি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিসদের দশম গ্রেডে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের এ কর্মসূচি অব্যাহত রাখব।

অপরদিকে ৮ দফা বাস্তবায়নের দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা।

কর্মবিরতি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক খাদিরা খাতুন, নার্সিং সুপারভাইজার হালিমা খাতুন, তাসলিমা খাতুন, লাভলি আক্তার ও সিনিয়র স্টাফ নার্স শামীমা খানম, নাজমা খানম প্রমুখ। সমাবেশে সকল ইন্টার্ন নার্স ও স্টুডেন্ট নার্সরা অংশগ্রহন করেন।

তাদের আটটি দাবি হলো:

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।

২. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।

৩. নার্সদের পরবর্তী উচ্চতার পদগুলোতে (নবম থেকে চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদোন্নতি দিতে হবে।

৪. অনতিবিলম্বে নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ২টি কে অন্যান্য অধিদপ্তরের ন্যায় দশম থেকে নবম গ্রেডে উন্নীত করতে হবে।

৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান দিতে হবে এবং সকল গ্র্যাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।

৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিয়োগবিধি ও বেতনকাঠামো প্রণয়ন করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধন বিহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে।

৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট