শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জর লাখাই সড়কে ট্রাক্টর-টমটম মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ নিখিল দাস (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল ও কামরাপুরের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নিখিল দাস ছাড়াও আহত হয়েছেন—তার স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০) এবং উদয় ঘোষ (১৬)। নিহত ও আহত সবাই লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের দাসপাড়ার বাসিন্দা বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধানবোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল (রং) সাইডে গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাক্টরের সামনের চাকা খুলে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নিখিল দাস মারা যান। এরপর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উভয় গাড়ি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews