বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “অথেন্টিক ফাউন্ডেশন ” এর শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর ( এইচএসসি ২০২৭ ব্যাচ) শিক্ষার্থীদের জন্য
আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” আজ ৬ ডিসেম্বর ২০২৫ইং, শনিবার সকাল ১০:০০ ঘটিকায় ‘ফটিকছড়ি সরকারি কলেজ’ এ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যয়নরত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সর্বমোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অথেন্টিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত, ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এন.এম. রহমত উল্লাহ, নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাশ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল মোহাম্মদ মোকতার হোসেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সায়মা সুলতানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার ইশতিয়াক।

পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ক একটি দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সাবেক কৃতী শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ও সার্বিক দিকনির্দেশনায় শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং উচ্চ-মাধ্যমিকের সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সমন্বয়ের গুরুত্ব ও কৌশল সম্পর্কে সম্যক অবগত হন।

পরিশেষে, লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে ‘ক্যাশ প্রাইজ’ এবং আরও ১০ জন শিক্ষার্থীকে অথেন্টিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ‘বই’ উপহার দেয়া হয়।
উল্লেখ্য, অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তিন বিভাগ(বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ) হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের বেতন, বই-পত্র, ইত্যাদির খরচ “অথেন্টিক ফাউন্ডেশন” বহন করবে এবং তাঁরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews