1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার।

সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে সুনামগঞ্জের সীমান্ত এলাকা গুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক তাৎক্ষনিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ সকল বিওপি কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির।
তিনি জানান,পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত নিয়মিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে। একই সাথে যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং/রিক্রসিং এর ঝুঁকি রয়েছে সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণের চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট