1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার।

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ ডাকাত গ্রেফতার করলেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার রাএ ২ টা সময় নরসিংদীর শিবপুর মডেল থানা এলাকা ঢাকা টু সিলেট মহাসড়ক এর কুন্দারপাড়া এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানান ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেড এর নিজস্ব ফার্মের ১২ টি গরু বিক্রির জন্য ট্রাকে করে সিলেটে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়ক এর কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রো বাস গরুর গাড়িটি ব্যরিকেড দিয়ে থামিয়ে ড্রাইভার মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়া কে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে মারপিট করে ট্রাক থেকে নামিয়ে ফেলে ৮/১০ জনের একটি ডাকাত দল। এরপর তারা কোন কিছু বুঝার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেধে প্রাইভেটকার উঠিয়ে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায়। অপরদিকে গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। হাত-পা বাঁধা ব্যক্তিদের ডাক চিৎকার শুনতে পান টহল পুলিশ। তাৎক্ষণিক পুলিশ তাদেরকে উদ্ধার করে অভিযানে বের হয়ে কামার টেক বাসস্ট্যান্ডে গিয়ে ট্রাক ভর্তি গরুসহ ৩ ডাকাত আটক করতে সক্ষম হন শিবপুর মডেল থানার পুলিশ ।আটক কৃত ডাকাতরা হলো , ১/ দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫), ২/চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে, কুতরত আলী (৩৫), ৩/ শরিয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)। অদ্য দুপুরে খবর পেয়ে শিবপুর থানায় আসেন এগ্রো ফার্ম এর ম্যানেজার মাহাদি উজ্জামান মেহেদী। তিনি বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন, মামলার নং ১৩ তারিখ ১৪/১২/২০২৫ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট