1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

তানোরে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
জানা গেছে, ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং পরে তানোর উপজেলা ডাকবাংলো মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারি কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, তানোর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিনুজ্জামান উপজেলা প্রকৌশলী নুরনাহার, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য ) জাকির হোসেন ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোসাঃ মৌসুমী খাতুনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর সহ-সভাপতি মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো রাজু আহমেদ স্থানীয় সুশীল সমাজের সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভায় বিজয় দিবসের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট