বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

লাখাইয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লাখাই উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব বুল্লার উত্তর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর মাটি বোঝাই অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরদিন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম তাঁর কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বালু ও মাটি উত্তোলন আইন, ২০১০-এর ১৫(১) ধারায় করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের সুরাব মিয়ার ছেলে মোঃ রাজন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপপরিদর্শক আকতারুজ্জামানসহ পুলিশের একটি টিম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews