বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি
Title :

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বাগেরহাট থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে বেশিরভাগ নেতাকর্মী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাগেরহাট জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে। জেলা বিএনপিসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় রয়েছেন। বাস, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে নেতারা রওনা দিয়েছেন। সকাল পর্যন্ত বাগেরহাটের ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবে। তারেক রহমান আমাদের আবেগ অনুভূতি ও নেতাকর্মীদের ভরসার জায়গা। কালকের জনসভায় তার প্রতিফলন দেখতে পাবেন বলে উল্লেখ করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। বাগেরহাট সদরসহ মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, শরণখোলা ও মোংলা উপজেলা থেকে আলাদা আলাদা পরিবহণে নেতাকর্মীরা রওনা হবেন।

জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
বাগেরহাট থেকে চারটি এবং কচুয়া থেকে ছয়টি বাসসহ প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন পরিবহণ ভাড়া করা হয়েছে। জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি।

এদিকে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন,দীর্ঘদিন পর আমাদের প্রাণের নেতা দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত। বাগেরহাট জেলা ছাত্রদলের প্রায় দুই হাজার নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে।

তিনি আরও বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন আশার বার্তা দেবে।

এ বিষয়ে বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের নেতারা জানান, নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ঢাকায় যাবেন। পুরো যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখতে আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে।

স্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বাগেরহাটের বিএনপি পরিবার এখন উৎসবমুখর পরিবেশে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews