বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুর  শাহজিবাজার আর্মি ক্যাম্পের অভিযান,ড্রাম্পার ও বেকু জব্দ,পালিয়েছে মূল অভিযুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মীর দুলাল ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে শাহজিবাজার আর্মি ক্যাম্প। অভিযানে একটি ড্রাম্পার ও একটি বেকু জব্দ করা হলেও মূল অভিযুক্তসহ শ্রমিকরা পালিয়ে যায়।
জানা গেছে, বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ২৫ মিনিট থেকে ভোর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বাসিন্দা মোঃ কামরুল মিয়া (৪০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছেন—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।
আর্মি ক্যাম্পের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালি ব্যবসায়ী কামরুল মিয়াসহ তার সহযোগী শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রাম্পার ও একটি বেকু জব্দ করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে মাধবপুর উপজেলা প্রশাসনের এসিল্যান্ড, মাধবপুর থানা পুলিশের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—
১) একটি ড্রাম্পার (নম্বর: যশোর-ট-১১৫৪৫১)
২) একটি বেকু (মডেল: S-260F2)
পরবর্তীতে ক্যাম্প কমান্ডারের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন তথা মাধবপুর উপজেলা প্রশাসনের (এসিল্যান্ড) কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews