1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনে ৬ মাসের কারাদণ্ড,৫০হাজার টাকা রিমানা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১০ জানুয়ারি সকাল ১১টা থেকে উপজেলার চুনারুঘাট সদর, উবাহাটা, আহম্মদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় হাতেনাতে দুটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ঘনশ্যামপুর এলাকা থেকে শফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়।

আটককৃত শফিকুল ইসলাম (৬২), পিতা মৃত আব্দুল গফুর, সাং ঘনশ্যামপুর, ২নং আহম্মদাবাদ ইউনিয়নকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় জিজ্ঞাসাবাদ ও গোপন সূত্রে জানা গেছে, ঘনশ্যামপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজনের মধ্যে শফিকুল ইসলাম অন্যতম।

এদিকে একই দিনে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত মো. সুমন মিয়া (পিতা—ইদ্রিস আলী, সাং—পানছড়ি, ৫নং শানখলা ইউনিয়ন) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট