বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

রাজবাড়ীতে পাম্প কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মারলেন চালক।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর খানখানাপুর করিম ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় পাম্পকর্মী রিপন সাহা পথ আটকালে, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায় সাবেক যুবদল নেতা ও ঠিকাদার আবুল হাশেম সুজন। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

পাম্প কর্মচারিদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এককটি জিপ গাড়ি এসে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে তিনি টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে ঢাকা মেট্টো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপ গাড়ি চলে যাচ্ছিলো। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষন পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।

ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

অতুল সরকার ১৬/০১/২০২৬ ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews