বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এতে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবৈধভাবে সরকারি জায়গার মাটি কেটে বিক্রি করছে—এমন চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পৌরশহরের পানি সরবরাহ ব্যবস্থার তদারকি জোরদার করা এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তার ওপরও আলোচনা হয়।

এদিকে আসন্ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা বলেন, যে কোনো অনিয়ম বা অপরাধের তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews