
মোঃ মাহবুবুর রহমান জেলা প্রতি কুড়িগ্রাম
১৬/১১/২৬
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৩০) নামে এক মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়
রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়।মাদক বিক্রেতা শফিকুল ইসলাম শফিকে পুলিশ গ্রেফতার করার খবর পেয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।এলাকাবাসী এই মাদক বিক্রেতা গ্রেফতার করায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুনুর রশিদ কে ধন্যবাদ জানান।
শফিকুল ইসলাম শফি চাকিরপশার তালুক গ্রামের মো: বয়তুল আলীর ছেলে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি মামুনুর রশীদ সাংবাদিক কে জানান।