মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সিলেট তামাবিল মহাসড়কে ৩ ছিনতাইকারী-জনতার হাতে আটক!

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

আবুল কালাম (আজাদ) সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর টু বাঘেরসড়ক এর মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কূপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাইক আরোহী এক ব্যবসায়ীর গতিরোধ করে তার সাথে থাকা নগত অর্থ ছিনতাই করা সহ তাকে ও বাইক চালককে মারধরের ঘটনা ঘটে। পরে ছিনতাই শেষে পালানোর সময় সিএনজি সহ তিন ছিনতাইকারীকে হরিপুর বাজার এলাকা থেকে আটক করেছে স্হানীয় জনতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্হানীয় বাসিন্দা, ইউসুফ
(ইন্জিনিয়ার) ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ( ১১ই সেপ্টেম্বর) ভোরে ফজরের আযান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদ বাজার থেকে কানাইঘাট চতুল বাজারের উদ্দেশ্যে একটি বাইক নিয়ে রওয়ানা হন।

পথিমধ্যে তাকে বহনকারী বাইক ( সিলেট – মেট্রো – হ -১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কুপ এলাকায় এসে পৌছালে সামনে থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা ( সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।

এ সময় সিএনজিতে থাকা চালক বাদে তিনজন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও বাইক চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগত তিন লক্ষ চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা চালায়।

এক পর্যায়ে আবু তাহের চিৎকার করে তাদের পিছন পিছন দৌড়ালে স্হানীয়রা বিষয়টি দেখতে পেলে তামাবিল মহাসড়কের ৫নং ফতেহপুর (হরিপুর) এলাকায় তাদের সিএনজি আটক করে জনতা। এ সময় তাদের সাথে থাকা একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালক সহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা।

আটককৃতরা হলেন, নাজমুল (২৮), মোহন আহমেদ(৩০) ও সিএনজি চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে।

পরে স্হানীয় জনতা তাদের সিএনজি সহ আটক করে ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়।

এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান সেনাবাহিনীর পক্ষ থেকে মুঠোফোনে ছিনতাইকারী আটককের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। পাশাপাশি জৈন্তাপুর দরবস্ত এলাকার অস্হায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে , জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম ও সেনাবাহিনীর টিম উপস্থিত হয়ে, বেলা ১১ ঘটিকায় উক্ত ঘটনার ভিকটিম ও আটককৃত ৩জন ছিনতাইকারী ও তাদের সাথে থাকা সিএনজি গাড়ি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন মানিব্যাগসহ ভিকটিমের মোটরসাইকেল গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews