1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

হবিগঞ্জের কালনী গ্রামে ২পক্ষের সংঘর্ষে যুবক নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারী ২৫) ইং বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে
নিহত কাজী দিপু (৩৮) কালনী গ্রামের কাজী আক্তার হো‌সেনের ছেলে।

এ ঘটনায় আর ও আহত হয়েছে অন্তত ২৫ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে দু’পক্ষের মধ্যে।

বুধবার বিকেলে শাস্তু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফ‌রিদ মিয়ার লোকজনের ওপর হামলা ক‌রে।

এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় অন্তত ২৫ জন আহত হয়।

এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

হ‌বিগঞ্জ ২৫০ শ‌‌য‌্যার সদর হাসপাতা‌লের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, দিপুকে হাসপাতা‌লের আনার আগেই সে মারা গে‌ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট