মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

নোয়াখালীর স্বনামে বিভাগ ঘোষনার দাবিতে উত্তাল রাজধানী ঢাকা

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম
ঢাকা ডেস্ক:
ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় এবার রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে সম্মিলিত নোয়াখালীবাসী ।

এছাড়াও কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের কুমিল্লাকে বিভাগ গঠনের সুপারিশসহ সংস্কার কমিশনের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন,জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী নোয়াখালীকে কুমিল্লার সাথে সংযুক্ত করে বিভাগ গঠনের জন্য সরকারের কাছে যে গায়েবী ও হটকারী সুপারিশ করেছে,তা বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই মেনে নিবেনা । ওনি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর সাথে গনশুনানী না করে, কুমিল্লার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীকে সংযুক্ত করে সরকারের কাছে বিভাগ ঘোষণার যে প্রস্তাবনা দিয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে । অন্যথায় বৃহত্তর নোয়াখালীবাসী সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগের দাবিতেও রাজপথে নামবে এবং নোয়াখালীর স্বনামেই বিভাগের দাবিতে ঈদের পরেই রাজধানী ঢাকার পথে লংমার্চ ও ঢাকার বুকে মহাসমাবেশ করবে । নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করে ঘরে ফিরবে না বলেও হুশিয়ারি দেন সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা.আব্দুজ জাহের, ঢাকাস্থ ফরাজি হাসপাতালের এমডি ডা. মোক্তার হোসাইন,আজাদ আর্ট হলের সিইও জাফর আহমেদ,নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সা: সম্পাদক এম,এইচ রহমান ফুয়াদ,এডভোকেট মো: আনোয়ার হোসেন,
ফেনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক কায়সার হামিদ মুন্না, ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি ইমরান সনি, গনঅধিকার পরিষদের ঢাকা উত্তরের সভাপতি মো কামাল উদ্দিন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সমন্বয়ক শাহ জালাল, বিভাগ আন্দোলনের সমন্বয়ক মো: ইব্রাহিম দাউদ,সাজ্জাদুল ইসলাম দপ্তর সম্পাদক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি খোরশেদ আলম সহ আরো অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews