সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ! 

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কাউতলী মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম। বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন আখন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙ্গারু বিচারব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের হত্যা ও কারান্তরীন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews