1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে চিকিৎসক সমাজ ও খুলনার সাধারণ মানুষ। সোমবার দুপুরে ‘খুলনাবাসী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় অযোগ্য মাহবুবুর রহমানকে উপাচার্য করা হয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়ে হওয়া সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করার যে অপচেষ্টা চলছে, তা রুখতে হবে।

চিকিৎসকরা বলেন, “বিশেষ স্বার্থান্বেষী একটি মহল যেভাবে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করছে, তা খুলনাবাসী মেনে নেবে না। অবিলম্বে ভিসির পদত্যাগ চাই, অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাব।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ খুলনার সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রকিবুল ইসলাম মতি। এছাড়া বক্তব্য রাখেন ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নুরসহ অনেকে।

বক্তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট