1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়।

উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও  থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। এটির মালিক পৌরশহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট