1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৮ সহ আহত ৩০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি গোলাম জিলানী ঃদিরাইয়ে জমি নিয়ে সং*ঘ*র্ষ, গুলিবিদ্ধ ১৮ সহ আহত ৩০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮ জন সহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার সকাল ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভুমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রণভূমি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অ*স্ত্র শ*স্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফুর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছুড়ে এতে আশিক মিয়ার পক্ষের অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
গুলিবিদ্ধ গুরুতর আহত মাদ্রাসা ছাত্র মুন্না মিয়া (১৫) ও বিজয় ইসলাম (১৪), আমিরুল (২৪), মোজ্জাকির (৪২), তুফায়েল মিয়া (৩৮), মরোম মিয়া (৬০), ছাতির মিয়া (৬৫), মাসুম আহমেদ (২০), জাহিদ আলম (২৬), জয় ইসলাম (২০),শাকিবুল (১২), পাবেল মিয়া (৪২), শাহরুখ খান (২১), মোঃ মোজাহিদ (২৩) শাহালম মিয়া (৭০), বারেক চৌঃ রুবেল (৪০), টিপু মিয়া (২৬) ও আব্দুস সাত্তার (৫০) সহ ১৮ জনকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু দাস জানান, গুলির আলামত পাওয়া গেছে তবে এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।পুলিশ ও গ্রামবাসির সুত্রে জানাগেছে, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী, আব্দুস সালাম ও আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ এবং জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। আশিক মিয়ার ভাই যুক্তরাজ্য প্রবাসী রাসিকুল ইসলাম গ্রামের পাশে জায়গা ক্রয় করে স্কুল নির্মাণের উদ্যোগ নেন এতে বাঁধা দেন লুৎফর রহমান ও সালাম মিয়ার লোকজন।এনিয়ে গত দুই দিন আগে আশিক মিয়ার ভাই মনসুর মিয়াকে লুৎফুর রহমানের লোকজন দিরাই বাজারে হামলা করে। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৮জন গুলিবিদ্ধসহ ৩০জন আহত হয়েছেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট