1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

জাফলংয়ে ইউপি সদস্য কামালের উপর হামলায় শ্রমিকদের বিশাল প্রতিবাদ সভা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ইসিওভুক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনের উপর অতর্কিত হামলা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ১১ মার্চ বেলা ২টায় জাফলং জিরো পয়েন্টে হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শ্রমিকরা বলেন,কামাল হোসেন একজন শ্রমিক জনবান্ধব ওয়ার্ড সদস্য। তিনি সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করেন। ৫ আগস্ট এর পর দেশের পরিবর্তনের সাথে সাথে যারা জাফলং অবৈধভাবে বালু ও পাথর লুটপাট করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন। সেই থেকে একদল ইসিওভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের চোখের বালি হয়ে উঠেন তিনি। গত ৯ মার্চ রাতে অবৈধভাবে জাফলং ইসিওভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনকালে বাধা প্রদান করায় শ্রমিক নামের চাঁদাবাজরা তার উপর অতর্কিত হামলা চালায়। এই হামলা প্রায় ২০ জন শ্রমিক আহত হয়। তারা এই অতর্কিত হামলার ও মিথ্যা বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পেনাল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য কামাল হোসেন দৈনিক খবরে কণ্ঠকে বলেন, আমি সবসময় অসহায় শ্রমিকেদের পক্ষে কাজ করি। আমার নামে সোস্যাল মিডিয়ায় প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়, সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি ও প্রতিবাদ করি। তিনি বলেন জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নেওয়ায় বারবার প্রতিবাদ করে আসছি। রোববার ৯ মার্চ রাত সাড়ে ৮ টার সময় আমি সহ আরো ১৫/২০ জন লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জ্বিত হয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পরবর্তীতে আমি সহ আহত অন্যান্যরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেই। চিকিৎসা শেষে আমি ইউপি সদস্য হিসাবে নিজে বাদী হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করি।

প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, ইউপি সদস্য কামাল হোসেন একজন ভালো এবং পরোপকারী লোক। আমরা দেখে আসছি তিনি সবসময় শ্রমিকের জন্য কাজ করে আসছেন এবং তিনি সবসময় শ্রমিকের পক্ষে ও ন্যায়ের পক্ষে কথা বলেন। যেখানে অন্যায় সেখানে কামাল মেম্বার প্রতিবাদ করে থাকেন। আমরা শ্রমিকরা যখনি কোন সমস্যায় পড়ি তখন কামাল মেম্বার কে আমরা পাশে পাই। গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় জাফলং ইসিওভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় মেম্বার সহ আমাদের ১০/১৫ জন শ্রমিকের উপর জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারের লোকজন অতর্কিত হামলা চালায়। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পাশাপাশি আসামীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট