সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বাগেরহাটের মোংলায় পলাতক সেই মালেক ফকির গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

বাগেরহাটের মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ০৫ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: মালেক ফকির কে (৪৫) গ্রেপ্তার করেছে বাগেরহাটের মোংলা থানা পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনার নলী বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলার এজাহার সুত্রে জানা যায়, মোংলা পৌর শহরের এলাকার ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের বাসিন্দা অসহায় বোনের স্বামীর মৃত্যুর পর ০৫ বছরের শিশু কন্যা তার মামার বাসায় বসবাস করত।

গত রবিাবর ( ৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কন্যা শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মোঃ মালেক ফকির (৪৫)। মালেক ফকির তার নিজ ঘরে ওই শিশু কন্যাটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির কান্নার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয় এবং আসামী মালেক ফকিরকে দ্রুত আইনের আওতায় আনতে গ্রেপ্তার অভিযান চালায় মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম শিশু ধর্ষণ চেষ্টার আসামী মালেক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে। আইন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews