1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলা ভুরভুরিয়া গ্রামের ডোবা থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।
অদ্য ১২ মার্চ বুধবার দুপুরে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেলের স্বজন ও স্থানীয়রা জানান, সোহেল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগৎপুর গ্রামের চ্যদু মিয়ার ছেলে। পেশায় তিনি বিভারটেরকচালক (ব্যাটারিচালিত রিকশা) ছিলেন। গত ৬ মার্চ রাতে একটি বিভারটেক ভুরবুরিয়া গ্রামের কালভার্ডের পাশে পরে ছিল। এতে রিকশাটির মালিকের খোঁজ করা হয়। পরে বুধবার ওই কালভার্ডের পাশ থেকে সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ নিশ্চিত হয় রিকশাটি সোহেলের। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, অদ্য ১২/৩/২৫ ইং বুধবার বেলা ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সোহেলের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিন,চারদিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুরর্বৃত্তরা। এদিকে ডোবার পাশ থেকে সোহেলের বিভারটেক, মানিব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই জনিত কারণ ও পূর্ব বিরোধের জের ধরে এ হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট