মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

মিরপুরে জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ শে মার্চ বুধবার মিরপুরে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক,জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি মোঃ একরামুল হক।

উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি বুলবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ না ঘটলে আবারও এমন রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান বারবার ফিরে আসবে। আবারো হাজারো মায়ের বুক খালি হবে। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে একরামুল হক বলেন, কুষ্টিয়া জেলাকে আমরা জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি হিসেবে তৈরি করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি, শোভন আহামেদ,
কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি  রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ,মিরপুর উপজেলা কামরুল ইসলাম, তিতু বিশ্বাস, অভি,রাজ, সুজন, সবুজ,আয়াস, নুরুজ্জামান।আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews