মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সরাইলে প্রশাসনের অভিযানে ৩ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান! 

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের অভিযান চলাকালে মাদক সেবন করে অশ্লীল আচরণ করার অপরাধে তিন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ভূঁইয়াঘাট এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম।

পরবর্তীতে নিজেদের অপরাধ স্বীকার করায় আটককৃত আসামি বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২০) কে ৫ দিনের কারাদণ্ড। একই উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫) কে ১০ দিন ও শরিফ মিয়া (২২) নামে একজনকে ৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উক্ত অভিযানের ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে তিন জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews