সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

শিবপুরে মানব পাচার প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অদ্য ১৫ জুলাই ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে একটি গবেষণা প্রতিষ্ঠান নরসিংদী জেলায় মানব পাচার সচেতনতা ও প্রতিরোধ নিয়ে সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়ন এ উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প ( আশ্বাস ) মানব পাচার থেকে মুক্ত পুরুষ ও নারীর জন্য এর আওতায় কর্মশালাটি আয়োজন করে।কর্মশালায় কমিটির সদস্যদের সাথে মানব পাচার সচেতনতা তৈরিতে নিরাপদ অভিবাসন, বাংলাদেশের শ্রম-অভিবাসন ও মানব পাচার এবং নরসিংদী জেলায় মানব পাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়। এবং মানব পাচার প্রতিরোধে, মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) ভুমিকা এবং কর্ম-পরিধি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন পুটিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন,নরসিংদী বরাবরই একটি অভিবাসন প্রবণ এলাকা। বিপুল পরিমান মানুষ প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায়। এবং বেশিরভাগই অসচেতনতার অভাবে প্রতারণার শিকার হয়। এর মধ্যে শুধু প্রতারণা নয়, বরং প্রচুর পাচারের ঘটনাও ঘটে। আশ্বাস প্রকল্পটি সেই ভুক্তভোগীদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি।রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান বলেন,নরসিংদী সারাদেশের মধ্যে মানব পাচারের অন্যতম সোর্স (উৎসস্থল) এবং ট্রাঞ্জিট পয়েন্ট (বিরতিস্থান) হিসেবে চিহ্নিত। এখানে একাধিক মানব পাচারকারী চক্র সক্রিয়। ফলে এই জেলায় প্রচুর মানব পাচারের ঘটনা ঘটেছে এবং ঘটছে। আমরা আমাদের প্রকল্প থেকে মুলত মানব পাচার সচেতনতা ও প্রতিরোধে কাজ করছি। এবং নরসিংদী জেলায় মাঠ পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধ তৈরিতে আমরা সাংস্কৃতিক বিভিন্ন টুলস নিয়ে সামনে আরও ব্যাপক আকারে কাজ শুরু করতে যাচ্ছি। এই ব্যাপক কর্মসুচিতে সিটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে জন্যই এই কর্মশালার আয়োজন।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews